Thursday, April 10, 2025

কবীরা গুনাহ কী?


আল্লাহর কিতাব, রাসূলের (সা) সুন্নাহ ও অতীতের পুণ্যবান মনীষীদের বর্ণনা থেকে যেসব জিনিস আল্লাহ ও রাসূল কর্তৃক সুস্পষ্টভাবে নিষিদ্ধ বলে জানা যায় সেগুলিই কবীরা (বড়) গুনাহ। কবীর ও নিষিদ্ধ বিষয়গুলো থেকে বিরত থাকলে সগীরা (ছোট) গুনাহ সমূহ ক্ষমা করা হবে বলে আল্লাহ কুরআনে নিশ্চয়তা দিয়েছেন। আল্লাহ বলেনঃ

“তোমরা যদি বড় বড় নিষিদ্ধ কাজগুলো থেকে বিরত থাক তাহলে আমি তোমাদের (অন্যান্য) গুনাহ মাফ করে দেবো এবং তোমাদেরকে সম্মানজনক স্থানে প্রবেশ করাবো।” (সূরা আন্ নিসা)

আল্লাহ তায়ালা এই অকাট্য ও দ্ব্যর্থহীন ঘোষণা দ্বারা কবীরা বা বড় বড় গুনাহ থেকে যারা সংযত থাকে তাদের জন্য স্পষ্টতই জান্নাতের নিশ্চয়তা দিয়েছেন। সূরা আশ শূরাতে আল্লাহ বলেনঃ

“আর সেই সব ব্যক্তি, যারা বড় বড় গুনাহ ও অশ্লীল কাজ থেকে সংযত থাকে এবং রাগান্বিত হলে ক্ষমা করে।” এবং সূরা আন নাজমে আল্লাহ বলেনঃ

“আর যারা বড় বড় গুনাহ ও অশ্লীল কর্মকান্ড থেকে বিরত থাকে, তাদের জন্য আল্লাহর ক্ষমা খুবই প্রশস্ত। অবশ্য ছোটখাটো গুনাহর কথা আলাদা।”

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ “প্রতিদিন পাঁচবার নামায, জুময়ার নামায পরবর্তী জুময়া না আসা পর্যন্ত এবং রমযানের রোযা পরবর্তী রমযান না আসা পর্যন্ত মধ্যবর্তী শুনাহ সমূহের ক্ষমার নিশ্চয়তা দেয়। যদি ‘কবীরা গুনাহ’ সমূহ থেকে বিরত থাকা হয়।”

এই কয়টি আয়াত ও হাদীসের আলোকে আমাদের জন্য কবীরা গুনাহসমূহ কি কি তা অনুসন্ধান করা অপরিহার্য কর্তব্য হয়ে দাড়ায়। এ ব্যাপারে আমরা আলেম সমাজের মধ্যে কিছু মতভেদ দেখতে পাই। কারো কারো মতে কবীরা গুনাহ সাতটি। তারা যুক্তি প্রদর্শন করেন যে, রাসূল (সা) বলেছেনঃ “তোমরা সাতটি সর্বনাশা গুনাহ থেকে বিরত থাকো। আল্লাহর সাথে কাউকে শরীক করা, যাদু করা, শরীয়াতের বিধিসম্মতভাবে ছাড়া কোন অবৈধ হত্যাকান্ড ঘটানো, ইয়াতীমের সম্পদ আত্মসাত করা, সুদ খাওয়া, যুদ্ধের ময়দান থেকে পালানো, এবং সরলমতি সতীসাধ্বী মুমিন মহিলাদের ওপর ব্যভিচারের অপবাদ আরোপ।” (সহীহ আল বুখারী ও সহীহ মুসলিম) হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস বলেনঃ এর সংখ্যা সত্তরের কাছাকাছি।      

হাদীসে কবীরা গুনাহের কোন সুনির্দিষ্ট সংখ্যা জানা যায়না। তবে এতটুকু বুঝা যায় এবং অকাট্যভাবে প্রমাণিত হয় যে, যে সমস্ত বড় বড় গুনাহের জন্য দুনিয়ায় শাস্তি প্রদানের আদেশ দেয়া হয়েছে, যেমন হত্যা, চুরি, ও ব্যভিচার, কিংবা আখিরাতে ভীষণ আযাবের ভীতি প্রদর্শন করা হয়েছে অথবা রাসূলের (সা) ভাষায় সেই অপরাধ সংঘটককে অভিসম্পাত করা হয়েছে, অথবা সেই গুনাহে লিপ্ত ব্যক্তির ঈমান নেই, বা সে মুসলিম উম্মাহর ভেতরে গণ্য নয়- এরূপ বলা হয়েছে সেগুলি কবীরা গুনাহ।

হযরত সাঈদ ইবনে জুবায়ের থেকে বর্ণিত আছে যে, এক ব্যক্তি হযরত আবদুল্লাহ ইবনে আব্বাসকে বলেছিলঃ কবীরা গুনাহ তো সাতটি। হযরত ইবনে আব্বাস বললেনঃ বরঞ্চ সাতশোটির কাছাকাছি। তবে ক্ষমা চাইলে ও তওবা করলে কোন কবীরা গুনাহই কবীরা থাকেনা। অর্থাৎ মাফ হয়ে যায়। আর ক্রমাগত করতে থাকলে সগীরা গুনাহও সগীরা থাকেনা, বরং কবীরা হয়ে যায়। অপর এক রেওয়ায়েত থেকে জানা যায় যে, হযরত ইবনে আব্বাস বলেছেনঃ কবীরা গুনাহ প্রায় ৭০টি। অধিকাংশ আলেম গণনা করে ৭০টিই পেয়েছেন বা তার সামান্য কিছু বেশী পেয়েছেন।

এ কথাও সত্য যে, কবীরা গুনাহর ভেতরেও তারতম্য আছে। একটি অপরটির চেয়ে গুরুতর বা হালকা আছে। যেমন শিরককেও কবীরা গুনাহের অন্তর্ভুক্ত ধরা হয়েছে। অথচ এই গুনাহে লিপ্ত ব্যক্তি চির জাহান্নামী এবং তার গুনাহ অমার্জনীয়। আল্লাহ তায়ালা সূরা আন নিসায় বলেছেনঃ “আল্লাহ শিরকের গুনাহ মাফ করেন না। এর নিচে যে কোন গুনাহ যাকে ইচ্ছা মাফ করে দিতে পারেন।” অবশ্য শিরক পরিত্যাগ করলে ভিন্ন কথা।

একনজরে ৭০টি কবীরা গুনাহ-

১. শিরক
২. হত্যা বা খুন করা
৩. জাদু করা
৪. নামাযে শৈথিল্য প্রদর্শন
৫. যাকাত না দেয়া
৬. বিনা ওজরে রমযানের রোযা ভংগ করা
৭. সামর্থ থাকা সত্বেও হজ্জ না করা
৮. আত্মহত্যা করা
৯. পিতামাতার অবাধ্য হওয়া ও তাদের কষ্ট দেয়া
১০. রক্ত সম্পর্কীয় আত্মীয় স্বজনকে পরিত্যাগ করা
১১. ব্যভিচার
১২. সমকাম ও যৌন বিকার
১৩. সুদের আদান প্রদান
১৪. ইয়াতীমের (পিতৃহারা অপ্রাপ্ত বয়স্ক বালক বালিকা) সম্পত্তি আত্মসাত করা ও তার ওপর জুলুম করা
১৫. আল্লাহ ও রাসূলের ওপর মিথ্যা আরোপ করা
১৬. যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন
১৭. শাসক কর্তৃক শাসিতের ওপর যুলুম ও প্রতারণা এবং তার সমর্থন ও সহযোগিতা করা
১৮. অহংকার
১৯. মিথ্যা সাক্ষ্য দান
২০. মদ্যপান
২১. জুয়া
২২. সতী নারীর বিরুদ্ধে অপবাদ রটনা
২৩. রাষ্ট্রীয় সম্পদ আত্মসাত করা
২৪. চুরি করা
২৫. ডাকাতি করা
২৬. মিথ্যা শপথ করা ও আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা
২৭. যুলুম বা অত্যাচার করা
২৮. জোর পূর্বক চাঁদা আদায় করা
২৯. হারাম খাওয়া ও যে কোন হারাম পন্থায় সম্পদ উপার্জন ও ভোগ দখল করা
৩০. মিথ্যা বলা
৩১. বিচার কার্যে অসততা ও দুর্নীতি
৩২. ঘুষ খাওয়া
৩৩. নারীর সাথে পুরুষের এবং পুরুষের সাথে নারীর সাদৃশ্যপূর্ণ বেশভূষা গ্রহণ
৩৪. নিজ পরিবারের মধ্যে অশ্লীলতা ও পাপাচারের প্রশ্রয় দান
৩৫. তালাকপ্রাপ্তা নারীর তাহলীল
৩৬. প্রস্রাব থেকে যথাযথভাবে পবিত্রতা অর্জন না করা
৩৭. রিয়া অর্থাৎ অন্যকে দেখানোর উদ্দেশ্যে সৎ কাজ করা
৩৮. নিছক দুনিয়ার উদ্দেশ্যে দীনী জ্ঞান বা বিদ্যা অর্জন করা, তা গেপন করা এবং ইসলামের জ্ঞান অর্জন করে সে অনুযায়ী আমল না করা
৩৯. খিয়ানত বা বিশ্বাসঘাতকতা
৪০. নিজের কৃত দানখয়রাত ও অনুগ্রহের দোহাই দেয়া, খোটা দেয়া ও প্রচার করা
৪১. অদৃষ্টকে অস্বীকার করা
৪২. মানুষের গেপনীয় দোষ জানার চেষ্টা করা
৪৩. নামীমা বা চোখলখুরি
৪৪. বিনা অপরাধে কোন মুসলমানকে অভিশাপ ও গালি দেয়া
৪৫. ওয়াদা খেলাপ করা
৪৬. ভবিষ্যদ্বক্তা ও জ্যোতিষীর কথা বিশ্বাস করা
৪৭. স্বামী-স্ত্রীর পরস্পরের অধিকার লংঘন
৪৮. প্রাণীর প্রতিকৃতি বা ছবি আঁকা, ছাপানো, খোদাই করা, টানানো ও সংরক্ষণ করা
৪৯. বিপদে, দুর্যোগে বা শোকাবহ ঘটনায় উচ্চস্বরে কান্নাকাটি, বুক কপাল চাপড়ানো, পোশাক ছিড়ে ফেলা, মাথা কামানো, চুল উপড়ানো এবং নিজের মৃত্যু ও ধ্বংস কামনা করা ইত্যাদি
৫০. বিদ্রোহ, ঔদ্ধত্য ও দাম্ভিকতা
৫১. দুর্বল শ্রেণী, দাসদাসী বা চাকর – চাকরাণী ও জীবজন্তুর সাথে নিষ্ঠুর আচরণ করা
৫২. প্রতিবেশীকে কষ্ট দেয়া
৫৩ মুসলমানদেরকে উত্যক্ত করা, গালি দেয়া ও তাদের পরস্পরের মধ্যে গেলযোগ বিভেদ ও মনোমালিন্য সৃষ্টি করা
৫৪. সৎ ও খোদাভীরু বান্দাদেরকে কষ্ট দেয়
৫৫. দাম্ভিকতা ও আভিজাত্য প্রদর্শনার্থে টাখনুর নিজ পর্যন্ত পোশাক পরা
৫৬. পুরুষের স্বর্ণ ও রেশম ব্যবহার করা
৫৭. বৈধ কর্তৃপক্ষের অবাধ্য হওয়া ও বৈধ আনুগত্যের বন্ধন একতরফাভাবে ছিন্ন করা
৫৮. আল্লাহ ছাড়া আর কারো নামে জন্তু যবাই করা
৫৯. জেনেশুনে নিজের পিতা ব্যতীত অন্যের সন্তান বলে পরিচয় দেয়া
৬০. জেনেশুনে অন্যায়ের পক্ষে তর্ক, ঝগড়া ও দ্বন্দ
৬১. উদ্বৃত্ত পানি অন্যকে না দেয়া
৬২. মাপে ও ওজনে কম দেয়া
৬৩. আল্লাহর আযাব ও গযব সম্পর্কে নিশ্চিন্ত হওয়া
৬৪. আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া
৬৫. বিনা ওযরে জামায়াত ত্যাগ করা ও একাকী নামায পড়া
৬৬. ওসিয়তের মাধ্যমে কোন উত্তরাধিকারীর ক্ষতি সাধন
৬৭. ধোকাবাজি, ছলচাতরী ও ষড়যন্ত্র করা
৬৮. কৃপণতা, অপচয় ও অপব্যয় তথা অবৈধ ও বিশৃংখল ব্যয়
৬৯. মুসলমানদের গেপনীয় বিষয় শত্রুর নিকট ফাঁস করা
৭০. কোন সাহাবীকে গালি দেয়া

Saturday, January 11, 2025

Bubble Sort with Python

 Bubble Sort is an elementary sorting algorithm, which works by repeatedly exchanging adjacent elements, if necessary. When no exchanges are required, the file is sorted.

We assume list is an array of n elements. We further assume that swap function swaps the values of the given array elements.

Step 1 − Check if the first element in the input array is greater than the next element in the array.

Step 2 − If it is greater, swap the two elements; otherwise move the pointer forward in the array.

Step 3 − Repeat Step 2 until we reach the end of the array.

Step 4 − Check if the elements are sorted; if not, repeat the same process (Step 1 to Step 3) from the last element of the array to the first.

Step 5 − The final output achieved is the sorted array.

Here is an example on python code below:


``` 

def bubble_sort(arr):

    n = len(arr)

    for i in range(n):

        for j in range(0,n-i-1):

            if arr[j] > arr[j+1]:

                arr[j],arr[j+1] = arr[j+1],arr[j]

    return arr

arr=[64,52,45,85,41,78,96,120,96,125,111,10,11]

print("Original Array: ",arr)

sorted_arr = bubble_sort(arr)

print("Sorted Array: ",sorted_arr)

```


Sunday, October 27, 2024

What are the different port numbers associated networking protocol?


There are 65,535 possible port numbers, although not all are in common use. Some of the most commonly used ports, along with their associated networking protocol, are:


Ports 20 and 21: File Transfer Protocol (FTP). FTP is for transferring files between a client and a server.

Port 22: Secure Shell (SSH). SSH is one of many tunneling protocols that create secure network connections.

Port 25: Historically, Simple Mail Transfer Protocol (SMTP). SMTP is used for email.

Port 53: Domain Name System (DNS). DNS is an essential process for the modern Internet; it matches human-readable domain names to machine-readable IP addresses, enabling users to load websites and applications without memorizing a long list of IP addresses.

Port 80: Hypertext Transfer Protocol (HTTP). HTTP is the protocol that makes the World Wide Web possible.

Port 123: Network Time Protocol (NTP). NTP allows computer clocks to sync with each other, a process that is essential for encryption.

Port 179: Border Gateway Protocol (BGP). BGP is essential for establishing efficient routes between the large networks that make up the Internet (these large networks are called autonomous systems). Autonomous systems use BGP to broadcast which IP addresses they control.

Port 443: HTTP Secure (HTTPS). HTTPS is the secure and encrypted version of HTTP. All HTTPS web traffic goes to port 443. Network services that use HTTPS for encryption, such as DNS over HTTPS, also connect at this port.

Port 500: Internet Security Association and Key Management Protocol (ISAKMP), which is part of the process of setting up secure IPsec connections.

Port 587: Modern, secure SMTP that uses encryption.

Port 3389: Remote Desktop Protocol (RDP). RDP enables users to remotely connect to their desktop computers from another device.

The Internet Assigned Numbers Authority (IANA) maintains the full list of port numbers and protocols assigned to them.

Monday, August 26, 2024

Prophets Name in Quran

 Only 25 Prophets are mentioned in the Quran. Their names are the following:

Adam

Idris (Enoch)

Nuh (Noah)

Hud (Heber)

Salih (Methusaleh)

Lut (Lot)

Ibrahim (Abraham)

Ismail (Ishmael)

Ishaq (Isaac)

Yaqub (Jacob)

Yusuf (Joseph)

Shu’aib (Jethro)

Ayyub (Job)

Dhulkifl (Ezekiel)

Musa (Moses)

Harun (Aaron)

Dawud (David)

Sulayman (Solomon)

Ilias (Elias)

Alyasa (Elisha)

Yunus (Jonah)

Zakariya (Zachariah)

Yahya (John the Baptist)

Isa (Jesus)

Muhammad

No doubt, there were more Prophets than 25, for Allah the Exalted said:

And We certainly sent into every nation a messenger, [saying], "Worship Allah and avoid Taghut." And among them were those whom Allah guided, and among them were those upon whom error was [deservedly] decreed. So proceed through the earth and observe how was the end of the deniers.” (Quran 16:36)

Ibn Kathir, a notable historian, mentioned that additional Prophets include Ezekiel, Isaiah, and so on, which can be found in the Old Testament.

Peace be upon them all the day they were born, there day they died, and the day they will be raised again.

Saturday, August 17, 2024

বাংলাদেশ - দ্য ওয়ার্ল্ড ফার্স্ট ডাউনগ্রেডেড কান্ট্রি

আমরা সবকিছুই দেশের জন্যে করি। 

দেশের জন্যে লড়ি আবার দেশের জন্যেই মরি।  

দেশের উন্নয়ন করতে গিয়েও নিজেদেরকেই মারি।  

ক্ষমতা পেলে আমরাই আবার দেশের মানুষ মারি।  

সবই করি দেশের জন্যে দেশের কথা ভেবে।  

দুর্নীতিরও শীর্ষে থাকি মহা গৌরবে। 

পকেটে করে দেশের টাকার বিদেশ করি পাচার 

মুর্খতা আজ সমাজের সর্বোচ্চ আচার।

সংবিধান আছে সংসদে আমরা জানি নাহ 

চিকিৎসার বেহাল দশা বুঝতেই পারিনাহ।  


Tuesday, June 25, 2024

All Computer Shortcut Keys List

 Computer Shortcut Keys & Uses 

Ctrl + X Cut the selected item. 

Ctrl + C (or Ctrl + Insert) Copy the selected item. 

Ctrl + V (or Shift + Insert) Paste the selected item. 

Ctrl + Z Undo an action. 

Alt + Tab Switch between open apps. 

Alt + F4 Close the active item, or exit the active app. 

F2 Rename the selected item. 

F3 Search for a file or folder in File Explorer. 

F4 Display the address bar list in File Explorer. 

F5 Refresh the active window. 

F6 Cycle through screen elements in a window or on the desktop. 

F10 Activate the Menu bar in the active app. 

Alt + F8 Show your password on the sign-in screen. 

Alt + Esc Cycle through items in the order in which they were opened. 

Alt + underlined letter Perform the command for that letter. 

Alt + Enter Display properties for the selected item. 

Alt + Spacebar Open the shortcut menu for the active window. 

Alt + Left arrow Go back. Alt + Right arrow Go forward. 

Alt + Page Up Move up one screen. 

Alt + Page Down Move down one screen. 

Ctrl + F4 Close the active document (in apps that are full-screen and let you have multiple documents open at the same time). 

Ctrl + A Select all items in a document or window. 

Ctrl + D (or Delete) Delete the selected item and move it to the Recycle Bin. 

Ctrl + E Open Search (in most apps). 

Ctrl + R (or F5) Refresh the active window. 

Ctrl + Y Redo an action. 

Ctrl + Right arrow Move the cursor to the beginning of the next word. 

Ctrl + Left arrow Move the cursor to the beginning of the previous word. 

Ctrl + Down arrow Move the cursor to the beginning of the next paragraph. 

Ctrl + Up arrow Move the cursor to the beginning of the previous paragraph. 

Ctrl + Alt + Tab Use the arrow keys to switch between all open apps.

Alt + Shift + arrow keys When a group or tile is in focus on the Start menu, move it in the direction specified. 

Ctrl + Shift + arrow keys When a tile is in focus on the Start menu, move it into another tile to create a folder. 

Ctrl + arrow keys Resize the Start menu when it’s open. 

Ctrl + arrow key (to move to an item) + Spacebar Select multiple individual items in a window or on the desktop. 

Ctrl + Shift with an arrow key Select a block of text.

Ctrl + Esc Open Start. 

Ctrl + Shift + Esc Open Task Manager. 

Ctrl + Shift Switch the keyboard layout when multiple keyboard layouts are available. 

Ctrl + Spacebar Turn the Chinese input method editor (IME) on or off. 

Shift + F10 Display the shortcut menu for the selected item. 

Shift with any arrow key Select more than one item in a window or on the desktop, or select text in a document. 

Shift + Delete Delete the selected item without moving it to the Recycle Bin first. 

Right arrow Open the next menu to the right, or open a submenu. 

Left arrow Open the next menu to the left, or close a submenu. 

Esc Stop or leave the current task.

Computer Keyboard Shortcuts A to Z List

Saturday, January 20, 2024

Describe some tongue twister

How to Practice Pronunciation with English Tongue Twisters.
If you want to focus on a specific sound in English, you can check out this table to find the right tongue twister: 
The Tongue Twister Sounds to Practice:
I Scream, You Scream, We All Scream for Ice Cream(s, soft c)
Seventy-Seven Benevolent Elephants (v) 
Cooks Cook Cupcakes Quickly (kw, hard k) 
Betty Loves the Velvet Vest Best (b, v) 
Truly Rural (r, l) 
Vivacious Val Vacuumed Violet’s Very Vivid Vehicle (v, short i) 
To Sit in Solemn Silence in a Dull, Dark Dock(d, l, s, b, sh, ch) 
She Sells Seashells by the Seashore (s, sh) 
As He Gobbled the Cakes on His Plate (g, gr, n, ee) 
The Two Tibble Twins Tied Tiny Twine (t, tw, long i) 
Red Lorry, Yellow Lorry (r, l) 
A Big Black Bug b, short( i, short u) 
How Much Wood Would a Woodchuck Chuck( w, ch, ou) 
Any Noise Annoys an Oyster( oy) 
A Flea and a Fly Flew Up in a Flue (fl) 
Frivolously Fanciful Franny Fried Fresh Fish Furiously (fr, l) 
Pad Kid Poured Curd Pulled Cod (p, k) 
Betty Bought Some Butter (b, t, r) 
He Threw Three Free Throws (thr, fr) 
A Skunk Sat on a Stump and Thunk the Stump Stunk (st, sk) 
I Slit a Sheet, A Sheet, I Slit( sl, sh, ee, short i) 
Fred Fed Ted Bread (f, t, fr, br) 
Through Three Cheese Trees Three Free Fleas Flew) fl, fr, z, th, ee) 
Sixth Sick Sheikh’s Sixth Sheep Sick (s, ks, sh, th) 

Here are some tips on how to get the most out of these tongue twisters: Repeat, repeat, repeat. You probably won’t pronounce everything correctly the first time. When it comes to tongue twisters, repetition is key (very important).

Wednesday, January 10, 2024

Jokes

এক ব্যবসায়ী তাঁর দাঁত তোলার জন্য গেলেন চীনে। ডেন্টিস্ট জানাল, প্রতি দাঁত তোলার খরচ পাঁচশ টাকা। ব্যবসায়ী বললেন, ‘এত কেন, আমাদের দেশে তো দশ টাকা দিলেই দাঁত তুলে দেয়।’ ডেন্টিস্ট বললেন, ‘আমাদের দেশে দাঁত তোলা অনেক কঠিন কাজ। দাঁত আমরা কান দিয়ে তুলি।’ ‘কান দিয়ে কেন?’ ‘আমাদের দেশে মুখ খোলা নিষেধ। বেআইনি।’

Monday, January 1, 2024

Thoughts

আপনি চেষ্টা করলে যে কারো পছন্দের মানুষ হতে পারবেন। কিন্তু আপনি সারাজীবন তার পছন্দসই হয়ে থাকতে পারবেন নাহ। 🥰

Tuesday, November 21, 2023

হুমায়ুন আহমেদ বলেন

নারীদের খুশি করতে আইসক্রিম, ফুচকা, চটপটি চকলেট, শাড়ি, চুড়ি, ফুল কতকিছুই দিতে হয়! অথচ পুরুষ দেখুন কত সহজ সরল। মেয়ে দেখলেই খুশি হয়ে যায়! -হুমায়ূন আহমেদ

Wednesday, November 1, 2023

নির্দিষ্টতা

নারীকে ছুঁতে পারা সাধনার বিষয় শরীর ছুঁয়েই যে পুরুষ বলে নারীকে ছুঁয়েছি, সে নির্বোধ নারীর হৃদয় ছুঁয়েই তবে দেহ ছুঁতে হয় শরীর তো ধর্ষকও ছোঁয়। পুরুষের ভালোবাসা পাওয়াও সাধনার বিষয়। দেহদানের পরেই যে নারী ব'লে পুরুষের ভালোবাসা পেয়েছি, সে নির্বোধ পুরুষের বিশ্বাস ছুঁয়েই দেহ ছুঁতে হয় শরীর তো বেশ্যাও দেয়। ____ নীরেন্দ্রনাথ চক্রবর্তী

Thursday, May 11, 2023

সফলতা

সফলতা কোন দুর্ঘটনা নয়। এটি কঠোর পরিশ্রম, অধ্যবসায়, শেখা, অধ্যয়ন, ত্যাগ এবং সর্বোপরি, আপনি যা করছেন বা করতে শিখছেন তার প্রতি ভালবাসা।

Monday, April 3, 2023

রমাদান

❝এই রামাদানে এমনকিছু মানুষকে ক্ষমা করে দিন যাদেরকে কখনোই ক্ষমা করবেন না বলে একদা ভেবেছিলেন। সওয়াব তো পাবেন-ই, মানসিকভাবেও পাবেন দারুন শান্তি।❞~আরিফ আজাদ

Monday, January 9, 2023

উক্তি চিরন্তন

“𝕃𝕚𝕗𝕖 𝕔𝕠𝕟𝕤𝕚𝕤𝕥𝕤 𝕠𝕗 𝕥𝕨𝕠 𝕕𝕒𝕪𝕤, 𝕠𝕟𝕖 𝕗𝕠𝕣 𝕪𝕠𝕦 𝕠𝕟𝕖 𝕒𝕘𝕒𝕚𝕟𝕤𝕥 𝕪𝕠𝕦. 𝕊𝕠, 𝕨𝕙𝕖𝕟 𝕚𝕥'𝕤 𝕗𝕠𝕣 𝕪𝕠𝕦 𝕕𝕠𝕟'𝕥 𝕓𝕖 𝕡𝕣𝕠𝕦𝕕 𝕠𝕣 𝕣𝕖𝕔𝕜𝕝𝕖𝕤𝕤, 𝕒𝕟𝕕 𝕨𝕙𝕖𝕟 𝕚𝕥'𝕤 𝕒𝕘𝕒𝕚𝕟𝕤𝕥 𝕪𝕠𝕦 𝕓𝕖 𝕡𝕒𝕥𝕚𝕖𝕟𝕥, 𝕗𝕠𝕣 𝕓𝕠𝕥𝕙 𝕕𝕒𝕪𝕤 𝕒𝕣𝕖 𝕥𝕖𝕤𝕥 𝕗𝕠𝕣 𝕪𝕠𝕦.” ― ℍ𝕒𝕫𝕣𝕒𝕥 𝔸𝕝𝕚 𝕀𝕓𝕟 𝔸𝕓𝕦-𝕋𝕒𝕝𝕚𝕓 𝔸.𝕊

Thursday, January 5, 2023

জীবন যেখান যেমন

আমি যে পৃথিবী নামক গ্রহেই বাস করি এবং দুনিয়ার সাথে যে আমার ভাল যোগসাজশ,অন্তত তার স্বাক্ষর রাখতে হলেও আমাদের এখন ভার্চ্যুয়াল মুখী হতে হয়। -জীবন যেখানে যেমন (আরিফ আজাদ)

Sunday, September 23, 2018

Don't show everything

Keep them private : Don't show your thoughts, your emotions, your desires, your weaknesses & your old acts to the people because you will become easy target.

কবীরা গুনাহ কী?

আল্লাহর কিতাব, রাসূলের (সা) সুন্নাহ ও অতীতের পুণ্যবান মনীষীদের বর্ণনা থেকে যেসব জিনিস আল্লাহ ও রাসূল কর্তৃক সুস্পষ্টভাবে নিষিদ্ধ বলে জানা যা...